শহীদ নুর আলমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কুড়িগ্রামে জুলাই পূর্ণজাগরণ কর্মসূচির সূচনা


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন /
শহীদ নুর আলমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কুড়িগ্রামে জুলাই পূর্ণজাগরণ কর্মসূচির সূচনা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নুর আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫”। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটা গ্রামে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন, কুড়িগ্রামের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কর্মসূচিতে বক্তারা শহীদ নুর আলমের আত্মত্যাগ ও তার নেতৃত্বের তাৎপর্য তুলে ধরেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের কৃতী সন্তান নুর আলম শহীদ হন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ন্যায়ের সংগ্রামে তার আত্মবলিদান আজ কুড়িগ্রামসহ সারা দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।

জুলাই পূর্ণজাগরণ কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।