বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়োগে পাল্টাপাল্টি অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ইব্রাহিম আলম সবুজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তারা।

এ অভিযোগ তুলে গত রবিবার ৩ আগস্ট বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নিয়োগপ্রাপ্ত ডিলারগণ তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন।
গত সোমবার ৪ আগস্ট রাজারহাটে এক সংবাদ সম্মেলনে তারা জানান, গত ৩১ জুলাই উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নির্বাচন করা হয়। তারা বলেন, একটি কুচক্রী মহল স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নিয়োগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে।

নিয়োগপ্রাপ্ত ডিলারদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মো: আব্দুর রাজ্জাক, রাশেদুল ইসলাম লায়ন, আসাদুজ্জামান টিটু, রবিউল আলম বকশি, রোকনুজ্জামান রোকন, সাজু মিয়া, আব্দুল মজিদ, বেলালসহ অন্যান্যরা। তারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খাদ্য বান্ধব ডিলারশীপ নিয়োগের বিষয়ে পাল্টাপাল্টি সমাবেশ ও অভিযোগের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চ.দা.) মোসাঃ মাসুদা বেগমের কাছে জানতে চাইলে তিনি কোনো রকম তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিস্তারিত জানতে বলেন। পরে মঙ্গলবার ৫ তারিখ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]