
ডিসেম্বর 15, 2025
নিউজ ডেস্ক অদম্য মেধা ও কঠোর পরিশ্রমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এসএসএমসি) ভর্তির সুযোগ পেয়েছেন কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী মো. মারুফ আহমেদ। তবে অর্থের অভাবে তার মেডিকেলে ভর্তি ও পরবর্তী পড়াশোনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। মারুফ আহমেদ কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামের মরহুম মো. […]

ডিসেম্বর 15, 2025
নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটি কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। আজ সোমবার নবনির্বাচিত সভাপতি মো. শিফাতুল ইসলাম শীতল এবং সাধারণ সম্পাদক মো. মাসুম হাসান হৃদয়-এর নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কলেজে গঠনমূলক, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব […]

ডিসেম্বর 14, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের ফুলবাড়ী–লালমনিরহাট সড়কের ধরলা সেতুর ওপর নৌকাবাইচ খেলা দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত অটোরিকশা চালক মো. তৈয়ব আলী (৫৫)। তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তিনি সেতুর ওপর অটোরিকশা রেখে বসে নৌকাবাইচ দেখছিলেন। এ সময় পেছন থেকে […]

ডিসেম্বর 11, 2025
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদরে নিবন্ধিত ১ হাজার শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ওয়ার্ল্ড ভিশন’ কুড়িগ্রাম এপি’র আয়োজনে কুড়িগ্রাম এপি অফিস প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জানা যায়, ওয়ার্ল্ড ভিশন উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শিশুদের মধ্যে পর্যায়ক্রমে এই কম্বল বিতরণ করবে। কম্বল পেয়ে আনন্দিত […]

ডিসেম্বর 10, 2025
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন উপজেলাবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেছেন। তিনি গত ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভূরুঙ্গামারী থানায় যোগদান করেন। এক শুভেচ্ছা বার্তায় ওসি মোঃ আজিম উদ্দিন বলেন, থানায় যোগদান করা তার কাছে শুধু একটি পদ নয়, বরং ভূরুঙ্গামারীর মানুষের নিরাপত্তা, শান্তি […]

ডিসেম্বর 9, 2025
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহাদাৎ হোসেন মহোদয় ভূরুঙ্গামারী, কুড়িগ্রামে যোগদান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উপজেলা আমির মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি […]

ডিসেম্বর 8, 2025
শাহজাহান খন্দকার,উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ও উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব […]

ডিসেম্বর 7, 2025
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাৎ হোসেনের সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সার্বিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা সভায় বক্তারা ভূরুঙ্গামারী উপজেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা ও দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন […]

ডিসেম্বর 7, 2025
মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নে পৃর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ লুটপাটরের ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করার অভিযোগ উটেছে মোঃ মোখলেছ, মজিদুল,ইলিয়াস,মোজাম্মেল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।অভিযুক্তরা সদর উপজেলার মোগলবাসা ইউনিয়ের বাসিন্দা। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী আমিনা বেগম। অভিযোগ সুত্রে জানা যায়,মোগলবাসা ইউনিয়ের মােছাঃ আমিনা বেগম (৩৬), […]

ডিসেম্বর 7, 2025
মোঃ বুলবুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত সংগঠন ‘যিয়ারাতুল হারামাইন’র প্রথম বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এতে হাজীরা তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন। ৬ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় দৈনিক বাংলার মানুষ পত্রিকার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম বছর পূর্তি অনুষ্ঠানে সংগঠনের অতীত সাফল্য এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, […]