বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

উলিপুরে শ্রী শ্রী গোবিন্দ জীউ দুর্গা মন্দিরে টাইলস লাগানোর কাজের উদ্বোধন

ডিসেম্বর 28, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ জীউ দুর্গা মন্দিরে টাইলস লাগানোর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবি বার ২৮ ডিসেম্বর সকালে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহামুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার […]

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী

ডিসেম্বর 26, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)’র ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী। মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, উলিপুর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। মনোনয়নপত্র সংগ্রহকালে […]

উলিপুরে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেফতার

ডিসেম্বর 25, 2025

শাহাজাহান খন্দকার,উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মোঃ হায়দার আলী (৫০), পিতা-মৃত আছর উদ্দিন (কাছুয়া হাজী), মাতা-মৃত আকিলা বেওয়া। তিনি পাঁচপির ইউনিয়নের পাতারী বাড়ি এলাকার বাসিন্দা। […]

কুড়িগ্রামে নারী প্রার্থী নেই, নারীর অধিকার প্রতিষ্ঠায় এনসিপির নাসিরা খন্দকার নিসাকে মনোনয়নের দাবি

ডিসেম্বর 25, 2025

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রাম সংসদীয় আসনে নারীদের কথা বলার মতো কার্যকর কোনো নারী প্রার্থী না থাকায় নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাসিরা খন্দকার নিসাকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে কুড়িগ্রাম ১ আসনে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে। জেলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির সদস্যদের পর্যবেক্ষণ এবং নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে […]

কুড়িগ্রাম -১ আসনে এনসিপি প্রার্থী মাহফুজ কিরনের মনোনয়ন সংগ্রহ এবং উন্নয়নে ভোট প্রদানের আহ্বান

ডিসেম্বর 25, 2025

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রাম -১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাহফুজ কিরন ২৪ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দসহ নাগেশ্বরী, কচাকাটা ও ভূরুঙ্গামারী উপজেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মনোনয়ন ফরম সংগ্রহকালে মাহফুজ কিরন বলেন, নির্বাচিত হলে তিনি ভূরুঙ্গামারী– নাগেশ্বরী– কচাকাটা […]

ভূরুঙ্গামারীতে বিভিন্ন মামলায় ফ্যাসিস্ট হাবিবসহ ৮ জন গ্রেফতার

ডিসেম্বর 25, 2025

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ফ্যাসিস্টসহ ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পৃথক একটি মামলায় ২ জন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, পাথরডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫৮), […]

কুড়িগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিসেম্বর 23, 2025

নিউজ ডেস্ক মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে কুড়িগ্রামে আয়োজিত আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন এবং সভাপতিত্ব করেন জেলা সভাপতি […]

রাজারহাটে শ্রী তপন সরকার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডিসেম্বর 22, 2025

মো: ​জাহিদ হাসান ।। রাজারহাট ​কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের কোম্পানির অফিসের নাইটগার্ড শ্রী তপন সরকার হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। হত্যাকাণ্ডের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিচার কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১০টা […]

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিসেম্বর 21, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর জাতিসংঘের আওতায় দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর ও রাজারহাট উপজেলার দুই সেনাসদস্য রয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে নিহত দুই সেনাসদস্যের মরদেহ উলিপুর হেলিপ্যাডে পৌঁছায়। এ সময় সেনাবাহিনী […]

কচাকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ডিসেম্বর 16, 2025

মোঃআবু সাঈদ ইসলাম।। নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কচাকাটা জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন […]