বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহাজাহান খন্দকার,উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
মোঃ হায়দার আলী (৫০), পিতা-মৃত আছর উদ্দিন (কাছুয়া হাজী), মাতা-মৃত আকিলা বেওয়া। তিনি পাঁচপির ইউনিয়নের পাতারী বাড়ি এলাকার বাসিন্দা। ডাকঘর-দুর্গাপুর, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। তিনি পাঁচপির দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

বিজ্ঞাপন

অপর গ্রেফতারকৃত হলেন—
মোঃ মমিনুল ইসলাম (৩৫), পিতা-মৃত একাব্বর আলী সুফি। তিনি কাশিয়াগাড়ী গ্রামের বাসিন্দা, ইউনিয়ন-ধামশ্রেণী, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম।

এছাড়াও অভিযানে শনাক্ত করা হয়েছে—
মোঃ রাজু মিয়া (৪০), পিতা-মৃত নিজাম উদ্দিন। তিনি অনন্তপুর কারীপাড়া এলাকার বাসিন্দা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ঘটনার পর উলিপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে উলিপুর থানা পুলিশ কতৃপক্ষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]