
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশের বিশেষ রাত্রিকালীন অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটে উপজেলার বোয়ালমারি এলাকা থেকে তাদের আটক করে রাজিবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোহাম্মদ আলী হোসেন (৩৬), পিতা: মো. ফরহাদ আলী, সাং বোলাকীপাড়া, থানা: ইসলামপুর, জেলা: জামালপুর।
২। মো. শাহিন হাসান (২৭), পিতা: মো. হাসেম মিয়া, সাং খেওয়ারচর, থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম।
রাজিবপুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
🔹 স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার চলছিল। এ অভিযানে মাদক প্রতিরোধে পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে।
আপনার মতামত লিখুন :