বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ক্যান্সারে আক্রান্ত কোহিনুর, বিত্তবানদের সহযোগিতায়বাঁচতে চায়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম গ্রামে বসবাস করেন কোহিনূর বেগম। লিভার ক্যান্সারে আক্রান্ত সে। দীর্ঘ প্রায় এক বছরের চিকিৎসায় নিঃস্ব পিতা কফিল উদ্দিন। পিতা কফিল উদ্দিন নিজের দুটি কিডনি নিয়ে প্রায় দশ বছর থেকে চিকিৎসা নিয়ে বেঁচে আছেন। নিজের চিকিৎসা করাতেই নিঃস্ব কফিল। তার মরার উপর খরার ঘা হয়ে তার ঘাড়ের উপর এসে বসেছে বড় মেয়ে কহিনুর (৪৩)।

বিজ্ঞাপন

নিঃসন্তান কোহিনূরের বিয়ে হয়েছিল প্রায় ৩০ বছর আগে প্রতিবেশী আইনুল হকের সাথে। স্বামী আইনুল বিয়ের পর থেকেই মানসিক রোগী হয়ে আছে। তাকে মাঝে মাঝে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় বলে জানায় কহিনুর। তাই বাধ্য হয়ে কোহিনুর জীবিকার তাগিদে ঢাকায় অনেকদিন একটি গার্মেন্টস এ চাকরি করতো। ‎অসুস্থ হয়ে গত ২০২৪ এর নভেম্বরে রংপুর মেডিকেলে ভর্তি হলে জানতে পায় তার লিভার ক্যান্সার হয়েছে। ‎ ‎উপায়ান্তর না পেয়ে বাবা কফিল উদ্দিনের শেষ সম্বল ১০ শতক বাড়ি ভিটা বন্ধক রেখেই কোহিনূরের চিকিৎসা করিয়েছেন।

এখন আর অর্থের অভাবে নিজের চিকিৎসাও করাতে পারছেন না। তার উপর বড় মেয়ে কহিনুরেরও চিকিৎসা বন্ধ হয়ে আছে। ইতোমধ্যে রংপুর মেডিকেলের ডাক্তার এরশাদুল হকের কাছে ৮ বার থেরাপি নিয়েছে কহিনূর। একবার থেরাপি নিলেই পঞ্চাশ হাজার টাকা লাগে। ডাক্তার বলেছে, চার পাঁচ লাখ টাকা খরচ করলেই কোহিনূর সুস্থ হয়ে যাবে। এমতাবস্থায় বাবা কফিল উদ্দিন ও কোহিনুর বিত্তবানদের সাহায্যের আশায় সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। ‎ ‎কোহিনুর বেগম জানায়, আমি বাঁচতে চাই। সমাজে অনেক বিত্তবান আছে তাদের সাহায্য নিয়ে চিকিৎসা করিয়ে আমাকে কি বাঁচানো যায় না? কহিনুরকে সাহায্য করতে চাইলে সোনালী ব্যাংক, উলিপুর শাখায় একাউন্ট নং ৫২১৭৫০১০৪৭৪৯০, অথবা কহিনুরের বিকাশ নং- ০১৮১৫৮৮৮৮৬৯।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]