বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাট উপজেলার ডাংরারহাটে তিস্তা নদীর ভাঙ্গনের হুমকিতে বেড়ীবাঁধ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর দ্রুত হস্তক্ষেপ আবশ্যক

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায়

কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলার ডাংরারহাট এলাকায় তিস্তা নদীর তীর তীব্র ভাঙ্গনের হুমকিতে রয়েছে ডাংরার হাটের বেড়ীবাঁধ, যা রক্ষায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর দ্রুত হস্তক্ষেপ আবশ্যক।

জেলা প্রশাসন ও ইউএনও’র জরুরি হস্তক্ষেপ:
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান কে বিষয়টি তদন্ত ও ভাঙ্গনরোধে জরুরি প্রকল্প হাতে নেওয়ার জন্য অনুরোধ রইল। কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) এবং পাউবো’র নির্বাহী প্রকৌশলীকে স্থান পরিদর্শন করে জিওব্যাগ, বাঁধ শক্তকরণ বা অন্যান্য ব্যবস্থা নেওয়ার জোর দাবী এলাকারবাসীর।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম পাউবো কে ডারিয়ার পাড়ের ভাঙ্গনস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার বা রিভেটমেন্ট নির্মাণের ব্যবস্থা করা আবশ্যক।
তিস্তা নদীর দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার জন্য তিস্তা নদীখাত সুসংহতকরণের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।

ভাঙ্গনরোধে স্থানীয়ভাবে জিওব্যাগ বা বাঁধের প্রাথমিক সংস্কার করতে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান এলাকাবাসীর। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছে জনগণ।

স্থানীয় এনজিও বা পরিবেশ সংগঠন-দের এগিয়ে আসার আহ্বান। ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে ডাংরার হাটের বেড়ীবাঁধ ও আশেপাশের বসতিঘর হারানোর ঝুঁকি বাড়বে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

নভেম্বর 1, 2026

রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]