বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জাতীয় পর্যায়ে আবারও কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করল অনুশ্রী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, হামার কুড়িগ্রাম

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ কুড়িগ্রামের উলিপুরের মেয়ে অনুশ্রী রায় জায়গা করে নিয়েছে সেরা পাঁচে। নজরুলসংগীতের ‘ক’ বিভাগে প্রতিযোগিতা করা এই ক্ষুদে সংগীতশিল্পী এখন স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার। এ অর্জনে অনুশ্রী ও তার পরিবার সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

অনুশ্রী বর্তমানে রংপুর সদর উপজেলার বুড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার জন্ম কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাপারভিটা মণ্ডলের হাট এলাকায় হলেও বেড়ে ওঠা ঢাকার স্বামীবাগ আশ্রম সংলগ্ন এলাকায়। স্কুলজীবনের শুরু আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে বর্তমানে রংপুরে বসবাস করছে সে।

বিজ্ঞাপন

ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও ভাগবত পাঠে আগ্রহী অনুশ্রীর সংগীতে হাতেখড়ি হয় কক্সবাজারের ‘সৃজন সংগীত ভুবন’-এ, যেখানে তার প্রশিক্ষক ছিলেন প্রিয়া দত্ত।

ইতোমধ্যে জাতীয় পর্যায়ে অনুশ্রী ২০২৫ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সংগীত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। তার এই অর্জনই প্রমাণ করে, বয়সে ছোট হলেও প্রতিভায় সে অনেক এগিয়ে।

অনুশ্রী জানায়, প্রতিযোগিতার বিচারকরা তার পরিবেশনা পছন্দ করেছেন এবং তার অগ্রগতিতে সবাই উৎসাহিত।

তার মা মনিকা রায় (মহামতি দেবিদাসী) বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ জানাই তার শিক্ষক প্রিয়া দত্তকে, যিনি নিরলস পরিশ্রম করে অনুশ্রীকে এই অবস্থানে পৌঁছে দিয়েছেন। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।”

প্রশিক্ষক প্রিয়া দত্ত বলেন, “অনুশ্রী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্যে আমি গর্বিত। বাবা-মায়ের সহযোগিতাও তার জন্য অনেক বড় ভূমিকা রেখেছে। আমি আশা করি সে আরও বড় মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করবে।”

অনুশ্রীর বাবা কমল কান্তি রায় (কৃষ্ণ ভক্ত দাস) বলেন, “মেয়ের গান শুনে আমরা গর্বিত। সে যেন ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে, এজন্য সবার দোয়া কামনা করি।”

আগামীকাল (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ‘ক’ বিভাগের ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা। কুড়িগ্রামের এই ছোট্ট সংগীতশিল্পীকে ঘিরে এখন জেলায় জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দু অনুশ্রী রায়। ‘নতুন কুঁড়ি’র সেরা পাঁচে জায়গা করে নিয়ে সে হয়ে উঠেছে কুড়িগ্রামের গর্ব ও অনুপ্রেরণা।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]