বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন 

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ নভেম্বর কুড়িগ্রামে ইসলামী সমমনা ৮ দলের যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে শুরু হয়ে শাপলা চত্বর হয়ে ঘোষপাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ। বক্তব্য রাখেন জামায়াতের কুড়িগ্রাম-২ আসনের নমিনি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া এবং খেলাফত মজলিসের জেলা আমীর শবেবর আলী।

বিজ্ঞাপন

মিছিলে জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী ও দেশপ্রেমিক আট দলের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নেন। বক্তারা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের দাবি জানান এবং ৫ দফা বাস্তবায়নের জোর দাবি উত্থাপন করেন।

 কেন্দ্রীয় ঘোষণার অংশ

এর আগে, নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবি মানতে ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেয় জামায়াতসহ সমমনা ৮ দল। দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

১২ নভেম্বর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান কেন্দ্রীয়ভাবে নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী ১৩ নভেম্বর দেশব্যাপী ফ্যাসিবাদী নাশকতা প্রতিরোধে অবস্থান এবং ১৪ নভেম্বর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল পালিত হচ্ছে।

১৬ নভেম্বর সকাল ১১টায় আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক এবং দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের কথা রয়েছে। এর আগেই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

৮ দলের পাঁচ দফা দাবি

১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩) সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
৪) পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কুড়িগ্রামেও আজকের বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে পাঁচ দফা দাবির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসলামী সমমনা ৮ দল।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]