বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান, উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় ওই রোগীর জরায়ু কেটে ফেলার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে উলিপুর পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন ছাত্র ও জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিহত নবজাতকের নানী রুবিনা বেগম, সচেতন নাগরিক সমাজের পক্ষে মতলেবুর রহমান মঞ্জু, ছাত্র নেতা নাজমুল হাসান, মনির হোসাইন, সারফারাজ সৌরভ, আসাদুজ্জামান আসাদ, রোমিও হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকসহ সকল ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনকে তদন্ত করতে হবে। উক্ত ক্লিনিকের সকল ডাক্তার-নার্স, কর্মকর্তা-কর্মচারী ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ডক্টরস ক্লিনিকসহ যে সকল ক্লিনিকে রক্ত বাণিজ্য হয়, সেই সকল ক্লিনিক বন্ধ করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকে পৌরসভার নাড়িকেলবাড়ি এলাকার বেলাল বকসীর স্ত্রী মিথী খাতুনকে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয়। ওই রাতেই নবজাতক জন্মগ্রহণ করেন। এ সময় নবজাতকের মায়ের জরায়ু কেটে ফেলা হয় এবং সেখানে ১২টি সেলাই দেওয়া হয়। এরপর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে পরদিন ২১ অক্টোবর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকের মৃত্যু হয়। পরে ২৪ অক্টোবর সন্ধ্যায় নিহত নবজাতকের পিতা বেলাল বকসী বাদী হয়ে ঘটনার প্রতিকার চেয়ে উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন।

নিহত নবজাতকের পিতা বেলাল বকসী বলেন, “আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আর কারও সন্তান যেন এমন ঘটনার শিকার না হয়।” তিনি আরও জানান, থানায় দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহারের জন্য অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উলিপুর ডক্টরস কমিউনিটি ক্লিনিকের পরিচালক ডা. লোকমান হাকিম জানান, এটি ওই রোগীর প্রথম সন্তান। এ কারণে পরিবারের পক্ষ থেকে সিজারিয়ান না করার অনুরোধ ছিল। ফলে জরায়ু অপারেশন করে নবজাতককে বের করা হয়। এ সময় নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিয়ে নবজাতকের মায়ের চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে আলোচনা করে মিমাংসা করা হয়। এছাড়া, ভুল চিকিৎসার বিষয়টি সত্য নয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। পরে শুনেছি উভয় পক্ষ মিমাংসা করেছে। যেহেতু ঘটনাটিকে কেন্দ্র করে মানববন্ধন হয়েছে, বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]