বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবর লগি-বৈঠা হামলার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠা হামলার বিচার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মিজানুর রহমান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আজিজুর রহমান সরকার স্বপন।

এছাড়া বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, জনপ্রিয় ইসলামী বক্তা মোস্তফা মাহবুবুল আলম (সাতক্ষীরা), এবং ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াবহ দিন। সেদিন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সশস্ত্র হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতা-কর্মী শহীদ হন এবং সহস্রাধিক কর্মী আহত হন। কেবল পল্টন নয়, সারাদেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। মৃতদেহের ওপর নাচ-গানে মেতে ওঠে তারা, যা বর্বর উল্লাসের দৃষ্টান্ত হিসেবে বিশ্ব গণমাধ্যমেও প্রচারিত হয়।”

বক্তারা আরও বলেন, “এটি ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। অথচ দীর্ঘ ১৯ বছরেও এই হত্যাযজ্ঞের বিচার হয়নি। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাই।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]