রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন /
রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

এনামুল হক সরকার ।। রাজারহাট

২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার নির্মম আঘাতে পল্টনসহ সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৮অক্টোবর)বিকেল পাঁচ ঘটিকায় রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে সমবেত হয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো:নিজাম উদ্দিন,জেলা সহকারী সেক্রেটারি শাহাজাল সবুজ,রাজারহাট উপজেলা পশ্চিম শাখার সভাপতি মো: সুজন।