কচাকাটায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন /
কচাকাটায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

মোঃ আবু সাঈদ ইসলাম || নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে।

২৭ অক্টোবার সোমবার দুপুরে কচাকাটা থানা কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি আঃসালাম কেদার যুবদল মোঃ রবিউল ইসলাম সদস্য সচিব কেদার যুবদল নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য সচিব মোঃআতিকুর রহমান লেবু নেতৃত্বে শোভাযাত্রাটি কচাকাটা পার্টি অফিসের সামনে থেকে যাত্রা শুরু করে।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্বৈরাচারিতা দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। তবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদল বদ্ধপরিকর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন কচাকাটা
ইউনিয়ন থেকে আগত যুবদলের কয়েক হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কচাকাটা পার্টি অফিস গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।