
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবির।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাদিম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল এহেসান, সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপি সবসময় গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবদল সেই আন্দোলনের অন্যতম শক্তি হিসেবে কাজ করছে।”
তারা আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। দল যাকে ‘ধানের শীষ’ প্রতীক দেবে, তার পক্ষে সর্বাত্মকভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলার ১০ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ: ভূরুঙ্গামারী ইউনিয়ন – উছমান গনি ও আব্দুল কাদের, পাথরডুবি – আমির হোসেন ও হাফিজুর রহমান, শিলখুড়ি – হায়াত আলী ও আব্দুর রাজ্জাক, তিলাই – আব্দুর রাজ্জাক ও মিজানুর রহমান, পাইকেরছড়া – রেজাউল আলম ও রাসেল, জয়মনিরহাট – স্থানীয় নেতৃবৃন্দ, আন্ধারিঝাড় – শাহাদাত হোসেন ও শাহজাহান আলী, বলদিয়া – সানোয়ার হোসেন ও শিমুল, চর ভূরুঙ্গামারী – লাভলু ও রঞ্জু, বঙ্গ সোনাহাট – ভুট্টু ও কবির।
সভা শেষে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়।
আপনার মতামত লিখুন :