উলিপুরে জাল টাকাসহ যুবক আটক


HK প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৬:০১ অপরাহ্ন /
উলিপুরে জাল টাকাসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে জাল টাকাসহ ফারুক মিয়া (৩৫) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ফারুক মিয়া রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফারুক মিয়া স্থানীয় একটি বিকাশের দোকানে ২০ হাজার টাকার লেনদেনের সময় জাল নোট ব্যবহার করেন। দোকানি টাকাগুলো জাল বুঝতে পেরে আশেপাশের লোকজনের সহযোগিতায় তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ ফারুক মিয়াকে থানায় নিয়ে আসে।

ওসি জিল্লুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।