বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ইডেন কলেজে কুড়িগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ECSWAK-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর ইডেন কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কুড়িগ্রাম (ECSWAK)-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনের ১ বছর মেয়াদি কমিটি গত ১ মে ২০২৬ তারিখে সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

নবগঠিত কমিটিতে সানজিদা সুলতানাকে সভাপতি এবং জান্নাতুল নাঈম জুঁইকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাম্মি আক্তার, উম্মে সাদিয়া, ফারজানা সিদ্দীকা সেতু ও কানিজ ফাতেমা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তামান্না জান্নাত, রাইসা রুনী ও ফেরদৌসী জাহান মনিরা।

বিজ্ঞাপন

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মিশালা মিম ও প্রমা সাহা। দপ্তর সম্পাদক পদে মিসকাত জাহান, প্রচার সম্পাদক পদে রোকসানা আক্তার, শিক্ষা সম্পাদক পদে তাহমিনা আক্তার বিথী এবং সাংস্কৃতিক সম্পাদক পদে অনন্যা রানী মনোনীত হয়েছেন।

কমিটিতে সহ-দপ্তর সম্পাদক হিসেবে সুমাইয়া মিম, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মোছা. শাহিদা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক বিথী মনি, সহ-শিক্ষা সম্পাদক ইসরাত জাহান ইতি এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জেসমিন জান্নাত দায়িত্ব পালন করবেন। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন তানজিলা ফারিন, মুমতারিন মুন, আবিদা সুলতানা আম্মি ও লিনিয়া নিধি।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করতেই এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। আগামী এক বছর নবগঠিত কমিটি সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]