বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশের পুনর্মিলনী অনুষ্ঠিত, সংবর্ধিত হলেন এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM) অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গেট-টুগেদার ২০২৬’ ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মহাখালীর রাওয়া (RAOWA) কমপ্লেক্সের স্কাইলাইন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইআইইউএম-এর একজন গর্বিত অ্যালামনাই সদস্য হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার এইচ.ই. মোহা. শুহাদা ওসমান, মালদ্বীপের হাইকমিশনার এইচ.ই. শিউনিন রশিদ এবং সংসদ সদস্য কায়সার মোহাম্মদ শামীম।

বিজ্ঞাপন

আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও সিটি ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. কাজী শাহদাত কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তারা তাদের বক্তব্যে অ্যালামনাই সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং জাতীয় উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আইআইইউএম-এর প্রাক্তন শিক্ষার্থীরা দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, বর্তমান জাতীয় সংসদে ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, ড. আতিকুর রহমান মুজাহিদ এবং কায়সার মোহাম্মদ শামীম—এই তিনজনই আইআইইউএম-এর প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রতিনিধিত্ব করছেন, যা অ্যালামনাই সংগঠনের জন্য গর্বের বিষয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত আইআইইউএম-এর বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের মিলনে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]