বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে আসছেন ত্রাণমন্ত্রী দুলু, কখন কোথায় থাকবেন জেনে নিন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আজ রোববার কুড়িগ্রাম সফরে আসছেন। শুক্রবার মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরপর সকাল ১১টা ৩০ মিনিটে তিনি প্রস্তাবিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়-এর সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দুপুর ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রী। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

পরে দুপুর ২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম প্রেস ক্লাব-এ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এ সময় জেলার উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কুড়িগ্রাম সফর শেষে বিকেলে পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে মন্ত্রী পুনরায় লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]