বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সকাল ফাঁকি, রাত পর্যন্ত রেজিস্ট্রি কার্যক্রম: নাগেশ্বরীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা ও গ্রহীতাদের ভোগান্তি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দিনের বেলা অনিয়মিতভাবে অফিস পরিচালনা করে রাত সাড়ে ৭টা পর্যন্ত রেজিস্ট্রির কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার মো. অহেদুল ইসলামের বিরুদ্ধে। তাঁর এমন খামখেয়ালি কর্মকাণ্ডে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ৭টার দিকে সরেজমিনে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, তখনও পুরোদমে চলছে জমি রেজিস্ট্রির কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক জানান, সপ্তাহের শেষ কার্যদিবসে সাব-রেজিস্ট্রার বেলা ১১টার দিকে অফিসে আসেন এবং রাত সাড়ে ৭টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেন।

এসময় দেখা যায়, রাত ৭টা ১০ মিনিটে সাব-রেজিস্ট্রার মো. অহেদুল ইসলাম তাঁর ব্যক্তিগত কক্ষে চুক্তিভিত্তিক কয়েকটি দলিলে স্বাক্ষর করছেন। তাঁকে সহযোগিতা করছিলেন অফিসের দুইজন এমএলএসএস কর্মচারী। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত এজলাস কক্ষে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিজ্ঞাপন

অফিস সূত্রে জানা গেছে, মো. অহেদুল ইসলাম গত ২৯ এপ্রিল ২০২৫ সালে নাগেশ্বরীতে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। অভিযোগ রয়েছে, তিনি প্রতি সপ্তাহে কেবল বুধবার ও বৃহস্পতিবার অফিস করেন এবং ওই দুই দিন নিজের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেন।

দলিল রেজিস্ট্রি করতে আসা রফিকুল ইসলাম, ফজলুল কবির ও মহসিন আলীসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জমি রেজিস্ট্রির সরকারি নির্ধারিত ফি সম্পর্কে তাঁদের কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয় না। দলিল লেখকরা যে পরিমাণ টাকা দাবি করেন, বাধ্য হয়ে তা পরিশোধ করতে হয়। এ বিষয়ে প্রশ্ন তুললে কিংবা প্রতিবাদ করলে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

এছাড়া অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার মো. অহেদুল ইসলাম দলিল লেখক সমিতির কয়েকজন নেতার মাধ্যমে চুক্তিভিত্তিক প্রতিটি দলিল থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাব-রেজিস্ট্রার মো. অহেদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে অন্নপূর্ণা দেবনাথ বলেন, “বিষয়টি নিয়ে আমি কিছু অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং বস্তুনিষ্ঠ তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]