
সকাল ফাঁকি, রাত পর্যন্ত রেজিস্ট্রি কার্যক্রম: নাগেশ্বরীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা ও গ্রহীতাদের ভোগান্তি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দিনের বেলা অনিয়মিতভাবে অফিস পরিচালনা করে রাত সাড়ে ৭টা পর্যন্ত রেজিস্ট্রির কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রার মো. অহেদুল ইসলামের বিরুদ্ধে। তাঁর এমন খামখেয়ালি কর্মকাণ্ডে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত […]


