বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শিশুশ্রম নির্মূলে সচেতনতা বৃদ্ধির আহ্বান, কুড়িগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’— এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, কুড়িগ্রাম এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

সোমবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। সভায় বক্তারা শিশুশ্রম নির্মূলে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর বিভিন্ন বিধান তুলে ধরা হয়। জানানো হয়, এ আইনের বিধান অনুযায়ী ১৪ বছরের নিচে কোনো শিশুকে কর্মে নিয়োজিত করা শিশুশ্রম হিসেবে গণ্য হয়। আইনটির ২৮৪ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করে শিশু বা কিশোরকে চাকরিতে নিয়োগ করলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এছাড়া ২৮৫ ধারা অনুযায়ী, কোনো শিশুর পিতা-মাতা বা অভিভাবক শিশুকে কাজে নিয়োগের জন্য চুক্তি সম্পাদন করলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রম প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]