বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রংপুরে “মার্কস অলরাউন্ডার” প্রতিযোগিতায় ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সবচেয়ে বড় আয়োজন ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার রংপুর আঞ্চলিক ও চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রংপুর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজে সারাদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় কুড়িগ্রামের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সেরা পাঁচে স্থান করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নাচ বিভাগে প্রথম স্থান অর্জন করে শ্রী সৌরভ চন্দ্র সরকার, দ্বিতীয় মোছাঃ ফাহিমা আক্তার, তৃতীয় মোঃ আশরাফি।

বিজ্ঞাপন

অভিনয় বিভাগে প্রথম স্থান লাভ করে মোঃ আশরাফি, দ্বিতীয় স্থান মোছাঃ ফাহিমা আক্তার।

পরবর্তীতে চূড়ান্ত পর্বে জুনিয়র স্কুল বিভাগের নাচ বিভাগে প্রথম স্থান অর্জন করে শ্রী সৌরভ চন্দ্র সরকার, অভিনয় বিভাগে দ্বিতীয় স্থান মোছাঃ ফাহিমা আক্তার এবং তৃতীয় স্থান মোঃ আশরাফি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন মার্কস কর্তৃপক্ষ। বিজয়ীরা পরবর্তী ধাপে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন।

দেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতায় তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া বিভিন্ন ধাপে বিজয়ীদের মধ্যে এক কোটি টাকার উপহার ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে।

গ্র্যান্ড ফিনালেতে তিন গ্রুপের ফার্স্ট ও সেকেন্ড রানার্সআপরা যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন।
এ ছাড়া ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন পারফর্মার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবেন। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হবে একটি করে কম্পিউটার।

‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তিন ধাপে— আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]