বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিশেষ অভিযানে নাশকতা পরিকল্পনাকারী আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী আটক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী অভিযানে বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, পতিত আওয়ামিলীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারন নাগরিকদের ওপর নির্যাতনকারী মোট ১৩ জন ফ্যাসিস্টকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার সময় গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চর রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মজিবর রহমান (৪৬), ভূরুঙ্গামারী উপজেলার ৪নং পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুল মুন্সি (৬৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী চর ভূরুঙ্গামারী এলাকার মোঃ রাইসুল ইসলাম (২৬), ফুলবাড়ী ৬নং কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম ওরফে মোঃ এজাজুল ইসলাম (৪৫), ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জগলুল হায়দার (৫০), নাওডাঙ্গা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল কবির পিয়াস (৩২), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮), উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান (৪৪), কুড়িগ্রাম সদরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন রনি (৩৯), কুড়িগ্রাম সদরে নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ এরশাদুল হক আরিফ (৩০), কচাকাটা বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (৩৮), রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের পাঠাগার সম্পাদক মোঃ কাইয়ুম আলী (৩৫) ও নাগেশ্বরী রামখানা ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ নুর আলম (৪৬)।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে মোট ১৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]