বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে মেঘলা রানী (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা বকসীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মন্টু রায়ের মেয়ে ও সিঙ্গেরডাবরীহাট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মেঘলা রানী মঙ্গলবার সকালে বাড়িতে একা ছিলেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকাকালীন তিনি শয়নকক্ষে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

কিছুক্ষণ পর পরিবারের লোকজন বাড়ি ফিরে মেঘলাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভিতরে খুঁজতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে মেঘলা আত্মহত্যা করেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

নভেম্বর 1, 2026

রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]