বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান: রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামের উলিপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন ধরনী বাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম ফুলু, যিনি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আমিনুল ইসলাম ফুলু আদর্শগত কারণে জামায়াতের পতাকাতলে আসেন। তার যোগদানের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, জামায়াতে ইসলামী উলিপুর শাখা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান বিএনপি আর আগের মতো নেই। দলটির মধ্যে চাঁদাবাজি, অনৈতিক কার্যকলাপ ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এ কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন যেখানে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, স্বচ্ছতা ও জনগণের সেবার সুযোগ রয়েছে।”

উলিপুরের স্থানীয় জামায়াত নেতারা আমিনুল ইসলাম ফুলুর যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, “একজন জনপ্রিয় ও অভিজ্ঞ নেতার যোগদান দীন প্রচার ও ইসলামী রাজনীতির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই যোগদান উলিপুরের রাজনৈতিক দৃশ্যপটের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]