রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূলনীতি “শিক্ষা, ঐক্য, প্রগতি” কে সামনে রেখে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ৯টায় রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হেল্পডেস্কের মাধ্যমে দেড়শতাধিক পরীক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্যালাইন, বিশুদ্ধ পানি, কলম, কোড ফাইল, স্কেল, পেন্সিল এবং তথ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝেও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
ছাত্রদলের এ ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে পরীক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানান এবং এমন কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মো. মিজানুর রহমান সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক মো. মোন্নাফ সৌরভ, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি জেসিডি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান খান, লিমন, আকরামুল, কুইকসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।






