বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনে কুড়িগ্রামের দাবি তুললো ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

চিলমারী প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরকে সংযুক্ত করা তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতু’ অবশেষে চালু হলো। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকালে সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। স্থানীয়রা আশা করছেন, এ সেতু চালুর মাধ্যমে কুড়িগ্রাম–গাইবান্ধা অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন গতি আসবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসে ‘ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম’। সংগঠনটির চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সম্মাননা প্রদান করেন।

এসময় তিনি কুড়িগ্রামের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে দাবি জানান— একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম, দুটি মিনি স্টেডিয়াম, চরাঞ্চলে নতুন বিদ্যালয় স্থাপন এবং বাংটু ঘাটে একটি সেতু নির্মাণের।

ড. আতিক মুজাহিদের এ দাবি উপস্থিত জনসাধারণ ও অতিথিরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। স্থানীয়রা বলেন, ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের মতো উদ্যোগ কুড়িগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]