
খালেক পারভেজ লালু
উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০আগস্ট) সকাল ১১ টায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বিএনপি কার্যালয়ে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদ মিনার চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ মাসুম বিল্লা আহবায়ক উলিপুর উপজেলা শাখার সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আখতারু জ্জামান রনি প্রচার সম্পাদক রংপুর, আরিফুল ইসলাম কাজল ১ নং যুগ্ম আহবায়ক, আরমান হোসেন আহবায়ক কুড়িগ্রাম জেলা, রাজ্জাকুল ইসলাম রিপন সদস্য সচিব উলিপুর উপজেলা শাখা, হামিদুল ইসলাম হামিদ সদস্য সচিব উলিপুর পৌর শাখা, রাঙ্গা জামান, আহবায়ক উলিপুর পৌর শাখা, মোঃ গোলাম মোস্তফা বুলেট যুগ্ম আহবায়ক পৌর শাখা, র্যালিতে উপজেলার স্বে”ছাসেবক দলের সকল ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন ।
মোঃ আখতারু জ্জামান রনি প্রচার সম্পাদক রংপুর, বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নিরসল পরিশ্রম করবেন।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে বৃক্ষরোপনের শুভ উদ্বোধন করেন, তাসভীর উল ইসলাম সদস্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফরেন এ্যাডভাইজারি কমিটি ও সাবেক সভাপতি জেলা বিএনপি, কুড়িগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন হায়দার আলী মিয়া, সদস্য সচিব উপজেলা বিএনপি, উপজেলা বিএনপি, উলিপুর। এরশাদুল হাবিব নয়ন যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি, উলিপুর। নুর মোহাম্মদ আহবায়ক, পৌর বিএনপি, উলিপুর।
পরে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ ডাস্টবিন শহরের বিভিন্ন স্থানে রাখা হয়
আপনার মতামত লিখুন :