বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, জিওব্যাগ ফেলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

শনিবার বিকেল ৫টার দিকে তিনি শিলখুড়ি ইউনিয়নের ভাঙনকবলিত কয়েকটি গ্রাম ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও অনিশ্চয়তার বিভিন্ন দিক জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার বি. এম. কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ. টি. এম. বেনজির রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদীতীরে জিওব্যাগ ফেলার নির্দেশনা দেন। পাশাপাশি বসতভিটা হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

এছাড়া ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের এ উদ্যোগ ও আশ্বাসে নদীতীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]