
নিউজ ডেস্ক
কুড়িগ্রামে জেলা পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এম কুদরত এ খুদা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা মতীন ফারুকী এবং জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মুকুল মিয়া।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, সামাজিক সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :