বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে নাশকতার চেষ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, “তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহায়তার অভিযোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, প্রথম ধাপে ১৩ জনকে গ্রেফতারের পর গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনকে আটক করা হয়। এ নিয়ে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের যুবলীগ সদস্য মো. আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজির জোসেন (৪২), ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম (৬২), রাবাইতারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম (৫২), রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন মণ্ডল (৫৪), ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল মালেক (৫০), আন্ধারীঝার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল আমিন হোসেন (৩৯), কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রেজাউল করিম রতন (৪৫), নাগেশ্বরী পৌর যুবলীগ সভাপতি মো. আ. জব্বার (৪৮), হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আলম (৪২), রায়গঞ্জ ইউনিয়ন কৃষকলীগের ওয়ার্ড সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু (৫০), কুড়িগ্রাম সদর উপজেলা যুবলীগের সদস্য মো. রানু (৩৩) ও চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি ছক্কু মেম্বার (৫০)।

এছাড়া উলিপুর উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ও ভাঙচুরের মাধ্যমে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি করার প্রস্তুতি নেওয়ার সময় আরও ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক আসিফ, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও চাপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সহসভাপতি রুদ্র, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামী লীগের স্থানীয় নেতা বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান নিশান এবং হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. রাজু মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম আরও জানান, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]