উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন / ০
উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ হাজার টাকাসহ মো. নয়ন মিয়া (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন মিয়া ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানোর সময় নয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ডান হাতে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা জব্দ করা হয় বলে পুলিশের দাবি।

নয়ন মিয়া জিআর ১৪৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২২ থেকে ২৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ