
নুর মোহাম্মদ রোকন, উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুরে নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বকুলতলা স্পোর্টিং ক্লাব।
নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও কেউ গোল করতে পারেনি। গোলশূন্য ম্যাচের ফল নির্ধারিত হয় টাইব্রেকারে। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন; পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষকদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির কাজল। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ী পূর্ব ছড়ার পাড়ের ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ফারুক। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আনিছুর রহমান।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখে। টুর্নামেন্ট আয়োজনে সৌজন্যে ছিল উলিপুরের রাজালক্ষ্মী জুয়েলার্স ও মন্ডল ফার্মেসি।
আপনার মতামত লিখুন :