
অক্টোবর 25, 2026
উপজেলা প্রতিনিধি, (রৌমারী ও রাজিবপুর) কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় বিসিআইসির নয়জন সার ডিলার নিয়োগ পেয়েছেন। অভিযোগ উঠেছে, নিয়োগ পাওয়া সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির এক নেতার স্ত্রী ও মেয়ে। বাকিরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতা। জানা গেছে, রৌমারী উপজেলায় সার ডিলার হতে আবেদন […]

অক্টোবর 8, 2026
রাজিবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে গরু চুরির চেষ্টার অভিযোগে মো. মফিজুল হক নামে এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত মফিজুল হক মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। বুধবার (৭ অক্টোবর) রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান […]

জুলাই 10, 2026
নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে ওঠা গঠনতন্ত্র লঙ্ঘন, অনিয়ম ও সাংগঠনিক নীতিমালা উপেক্ষার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে জেলা বিএনপি। এর পরিপ্রেক্ষিতে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করতে সংশ্লিষ্ট তিন ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) কুড়িগ্রাম […]

জুলাই 8, 2026
উপজেলা প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন, স্বজনপ্রীতি, সরকারি চাকরিজীবীদের দিয়ে নির্বাচন পরিচালনা এবং কমিটিতে অন্য রাজনৈতিক দলের কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল আয়োজনের দাবিতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। […]

জুন 29, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বজ্রপাতে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম হাবিজুর রহমান। তিনি রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ছেলে। স্থানীয়রা জানান, হাবিজুর রহমান ছিলেন একজন পরিশ্রমী রিকশাচালক। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা হিসেবে তিনি প্রতিদিনের মতো বৃষ্টির মধ্যেও কাজে বের হন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে […]

এপ্রিল 27, 2026
উপজপলা প্রতিনিধি, রৌমারী ও রাজিবপুর উপজেলায় কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় তিন দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। গত শনিবার (২৫ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত এই দুই উপজেলা কার্যত বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এর মধ্যে রবিবার রাতে মাত্র ৪৫ […]

ডিসেম্বর 23, 2025
নিউজ ডেস্ক নৌকার মাঝি থেকে এবার লাঙ্গলের যাত্রী হচ্ছেন কে.এম. ফজলুল হক মণ্ডল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর) আসনে নির্বাচন করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কে.এম. ফজলুল হক মণ্ডল ৬নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক […]

ডিসেম্বর 18, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “কিছু কিছু ব্যক্তি আমাদের সম্পর্কে ভুল তথ্য ছড়ায় এবং ভিন্ন তকমা দিয়ে আমাদের পথ চলাকে রুদ্ধ করার চেষ্টা করে। তারা যুক্তি, বুদ্ধি ও হিকমা দিয়ে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে […]

সেপ্টেম্বর 17, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী এলাকার এক কৃষক আবু বক্করকে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে মামলায় আসামি করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের তথ্যমতে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশ আবু বক্করের ছেলে রাসেল মিয়াকে গ্রেপ্তারের জন্য তাদের […]