বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ বিদ্যুৎ

জরুরি সংরক্ষণ কাজ, শুক্রবার কুড়িগ্রামে ২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সেপ্টেম্বর 10, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram জরুরি সংরক্ষণ কাজের কারণে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) কুড়িগ্রামে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় এ পরিস্থিতি থাকবে। নেসকো কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা […]

টগরাইহাটে গাছ পড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন দুই সাবস্টেশনের আওতাধীন এলাকা, রাত সাড়ে ১১টায় সরবরাহ স্বাভাবিক

আগস্ট 21, 2026

কুড়িগ্রামের টগরাইহাট এলাকায় বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে দুর্গাপুর ও পাঁচপীর সাবস্টেশনের আওতাধীন সব ফিডারে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাত ১১টা ৩৫ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে টগরাইহাট এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর একটি গাছ পড়ে […]

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, কমবে লোডশেডিং: প্রতিমন্ত্রী

আগস্ট 12, 2026

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। একই সঙ্গে লোডশেডিংও কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ […]

‘কারেন্ট এই আসে এই যায়, ১০ মিনিটও থাকে না, ব্যবসায় লালবাতি’

আগস্ট 9, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। দিন-রাতে নির্দিষ্ট কোনো শিডিউল ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকরা। এতে একদিকে গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, অন্যদিকে বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গৃহস্থালি কাজেও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় […]

রৌমারী-রাজীবপুরে চরম বিদ্যুৎ সংকট নিরসনে বিদ্যুৎ মন্ত্রীকে এমপি মোস্তাফিজুর রহমানের ডিও পত্র

জুন 7, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের সীমান্তবর্তী রৌমারী ও রাজীবপুর উপজেলায় দীর্ঘদিনের তীব্র বিদ্যুৎ সংকট নিরসন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আধা-সরকারি পত্র (ডিও পত্র) দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান। সম্প্রতি প্রেরিত ডিও পত্রে (নং: ২৮ কুড়ি-০৪/৭৭/২০২৬) তিনি রৌমারী ও রাজীবপুর […]

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

জুন 3, 2026

নিউজ ডেক্স অনলাইন বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ […]

নতুন গ্রিড, উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্র স্থাপনের দাবি এলাকাবাসীর

মে 21, 2026

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ বিভ্রাট ও সেবার অব্যবস্থাপনায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঘনঘন লোডশেডিং, কম ভোল্টেজ এবং দ্রুত সেবা না পাওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, কৃষি উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী […]

শনিবার কুড়িগ্রামের যেসব উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে

ডিসেম্বর 26, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত […]

আগামী দুই-তিন দিন সারা দেশে লোডশেডিং হতে পারে

সেপ্টেম্বর 9, 2025

নিউজ ডেস্ক বড় ধরনের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশে সাময়িক লোডশেডিং শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। পিডিবির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহে এই অস্থায়ী সংকট মোকাবেলায় […]

কুড়িগ্রাম-লালমনিরহাটে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

আগস্ট 30, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) গ্রিড রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে নির্ধারিত সময় শেষে দুপুর ২টা বাজলেও কুড়িগ্রামের বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। রংপুর জিএমডি’র নির্বাহী […]