আগামী দুই-তিন দিন সারা দেশে লোডশেডিং হতে পারে


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন /
আগামী দুই-তিন দিন সারা দেশে লোডশেডিং হতে পারে

নিউজ ডেস্ক
বড় ধরনের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশে সাময়িক লোডশেডিং শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

পিডিবির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহে এই অস্থায়ী সংকট মোকাবেলায় সাধারণ মানুষের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।