বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সন্তান নিয়ে বিপাকে পরিবার, চায় দ্রুত হত্যাকারীর বিচার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মিজানুর রহমান


রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হওয়া মোছলেম উদ্দিন হত্যার বিচার চেয়ে সংবাদ সন্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ কুড়িগ্রাম জেলার কলেজ মোড় এলাকায় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) কাযালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই হত্যার ন্যায় বিচার চেয়েছেন নিহতের স্ত্রী সহিদা বেগম।
এর আগে গত ২৩ আগষ্ট নাগেশ্বরী উপজেলার গোবদ্বধন কুটি এলাকায় রাস্তা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। এসময় মোছলেম উদ্দিনকে প্রতিপক্ষরা হামলা করে। আহত অবস্থায় তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের ভাই হাজার উদ্দিন ২৪ আগষ্ট বাদি হয়ে থানায় মামলা করেন। পুশিশ এখন পযন্ত একজনকে গ্রেফতার করেছে। বাকি ৯ আসামী এখনও পলাতক।
সংবাদ সন্মেলনে মোছলেম উদ্দিনের স্ত্রী সহিদা বেগম বলেন, ‘ রাস্তায় নিয়া কথা বলায় আমার স্বামীরে মাথায় আঘাত করছে বেলাল হোসেনহ তাদের পরিবারের লোকজন। তারা আমার মেয়েটাকেও মারছে। আমার মাকেও মারছে। মামলা আমরা করছি। কিন্তু এখন পযন্ত তাদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৯ জন পলাতক। আমরা ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চাই।’
এসময় লিখিত বক্তব্যে নিহতের ভাতিজা রবিউল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ১১ জন আসামীর মধ্যে আটক মাত্র ১ জন। পুলিশ বাকি আসামীদের গ্রেফতার করতে পারেছে না। বাকি আসামীরা হলেন,, শেখ ফরিদ, আলমগীর হোসেন, মোজাম্মেল হক , আঃ সালাম ,রাহিমুল ইসলাম , মোঃ রবিউল ইসলাম , মফিজুল ইসলাম, বিলকিছ বেগম ,মৌসুমী বেগম ,রাবেয়া বেগম। আমরা তাদের অবিলম্বে গ্রেফতার চাই। ন্যায় বিচার চাই। এসময় নিহতের মা সাহেরা বেগম বলেন,‘ আমার ছেলেকে তারা এভাবে কেন মারলো। তার এখন ৪ সন্তান। তারা কোথায় যাবে কে নিবে তাদের দায়িত্ব। আমি এর ন্যায় বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে নাগেশ্বরী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক মকবুল হোসেন বলেন,‘ আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আসামীরা বাড়িতে থাকছে না। তারা পালিয়ে পালিয়ে বেরাচ্ছে। তাদের কেউ ফোনও ব্যবহার করছে না।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]