ভূরুঙ্গামারীর সমস্যা ও সম্ভাবনার কথা শুনলেন নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীর সমস্যা ও সম্ভাবনার কথা শুনলেন নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্রের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক শুরুতেই উপস্থিতদের সঙ্গে পরিচিত হন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সায়েম, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, এনসিপির সমন্বয়ক মাহফুজুর রহমান কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ আতিয়ার রহমানসহ অন্যরা।

বক্তারা ভূরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, ফায়ার সার্ভিস, যানজট, সোনাহাট ব্রিজ ও সোনাহাট স্থলবন্দরসহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ এসব বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এছাড়া আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন।