রৌমারীতে ঘোড়দৌড়ের ফাইনালে হাজারো দর্শক, অংশ নেয় ৫০ ঘোড়া


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন / ০
রৌমারীতে ঘোড়দৌড়ের ফাইনালে হাজারো দর্শক, অংশ নেয় ৫০ ঘোড়া

রৌমারী প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শক সমবেত হন।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা গ্রামে, কুটিরচর ইটভাটা-সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ফাইনালে মোট পাঁচটি দৌড় অনুষ্ঠিত হয়।

‘দাপট দৌড়’ বিভাগে প্রথম হন রৌমারীর শহিদুল ইসলাম এবং দ্বিতীয় হন রুপচান। ‘কদম দৌড়’ বিভাগে প্রথম হন আলম হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেন ফলুয়ারচরের রফিকুল ইসলাম।

প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন পল্লী প্রাণিচিকিৎসক শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রৌমারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. রুবেল হোসাইন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, আয়োজক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঘোড়দৌড় গ্রামবাংলার পুরোনো সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতে এবং গ্রামীণ মানুষের মধ্যে সম্প্রীতি বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কুড়িগ্রামের আরো খবর