Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

ইউএনও মো. জাহিদ হাসান বলেন, নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এ পদ্ধতিতে মাছ ধরার কারণে মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও নদীর জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ে।

তিনি আরও বলেন, নদী ও জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

Exit mobile version