বুধবার, 4 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ ধরলা নদী

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

ফুলবাড়ীতে মাছ ধরার জালে অজগর, দেখতে শত শত মানুষের ভিড়

অক্টোবর 18, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে বড় আকৃতির একটি অজগর। সাপটি দেখতে শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় জেলের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, ধরলা নদীর কাছের একটি বিলে চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ ধরেন আব্দুস সোবহান। তিনি কুদ্দুস মিয়ার ছেলে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে জাল তুলতে […]

ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

অক্টোবর 11, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সুমাইয়া উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাঘখাওয়ার গ্রামের চর ধনিরাম এলাকার রহিজ আলীর মেয়ে। সে চর ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ […]

ফুলবাড়ীতে আশ্রয়ের ঘরেই আশ্রয়হীন ৩৭৫ পরিবার

সেপ্টেম্বর 29, 2026

ফুটো টিনের চাল, ভাঙা বেড়া; বৃষ্টিতে পলিথিন টাঙিয়ে দিন কাটছে, সংস্কারের অপেক্ষায় আবাসনগুলো বিপুল মিয়া, ফুলবাড়ী বাইরে তখন বৃষ্টি। ঘরের ভেতরেও টুপটাপ পানি পড়ছে। পানি ঠেকাতে জরাজীর্ণ টিনের চালে পলিথিন বিছিয়ে রেখেছেন বাসিন্দারা। কোথাও ভেঙে গেছে বেড়া, কোথাও নষ্ট হয়ে গেছে টয়লেট। বছরের পর বছর সংস্কার না হওয়ায় আশ্রয়ের জন্য নির্মিত ঘরগুলোই এখন হয়ে উঠেছে […]

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলা নদী রক্ষার দাবি

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ বিশ্ব নদী দিবস উপলক্ষে কুড়িগ্রামে নদী সুরক্ষা, দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের ধরলা ব্রিজ সংলগ্ন ধরলা নদীর পাড়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কর্মী ও সদস্যরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে নদী সুরক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, […]

ধরলার ভাঙনে ঘর-জমি হারিয়ে দিশেহারা মানুষ, মসজিদ, মাদরাসা, স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবি

সেপ্টেম্বর 27, 2026

মাসুদ রানা একদিকে নদী, অন্যদিকে ভাঙনের আতঙ্ক—প্রতিদিনই যেন নতুন করে অনিশ্চয়তার মধ্যে কাটছে কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর এলাকার মানুষের জীবন। বসতভিটা, ফসলি জমি হারানোর পর এবার তাদের চোখের সামনে হুমকিতে পড়েছে বিদ্যালয়, মাদরাসা, মসজিদ ও কবরস্থান। ধরলার অব্যাহত ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় […]

স্কুল-ঘর ও বসতভিটা রক্ষায় ধরলার তীরে কুড়িগ্রামবাসীর মানববন্ধন

মে 17, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৬ মে) সকাল ১১টায় ধরলা নদীর বাম তীরে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কোমলমতি শিক্ষার্থীসহ কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। ভাঙনের আতঙ্কে থাকা এলাকাবাসী দ্রুত কার্যকর […]

ধরলার সৌন্দর্য ঘিরে পর্যটনের স্বপ্ন, থমকে আছে প্রস্তাবিত পার্ক নির্মাণ

মার্চ 5, 2026

আশির্বাদ রহমান ।। হামার কুড়িগ্রাম উত্তরাঞ্চলের নদীমাতৃক জেলা কুড়িগ্রাম। প্রায় ৩০ লাখ মানুষের এই জেলায় প্রকৃতির সৌন্দর্যের অভাব নেই, রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তাসহ প্রায় ১৬টি নদ-নদী এবং চার শতাধিক চরাঞ্চল। নদী ও চরঘেরা এই জনপদের মানুষ সহজ-সরল জীবনযাপন করলেও আধুনিক বিনোদনের সুযোগ-সুবিধা প্রায় নেই বললেই চলে। অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার অন্যতম দৃষ্টিনন্দন […]

কুড়িগ্রামে শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

জানুয়ারি 2, 2026

ফজরুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা ৬নং ওয়ার্ডের গড়েরপাড় এলাকা থেকে ধরলা সেতুর পশ্চিম পাড় পর্যন্ত শহর রক্ষা বাঁধসংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ভেলাকোপা শিমুলতলা এলাকায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের […]