বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ক্যাটাগরি চিলমারী

চিলমারীতে কেয়া স্টুডেন্টস ফোরামের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি

সেপ্টেম্বর 22, 2025

চিলমারী প্রতিনিধি “গাছেই আপন, গাছেই জীবন, সবুজ বাঁচাতে বৃক্ষরোপণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেয়া কসমেটিকস লিমিটেডের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কুড়িগ্রাম জেলার চিলমারীতে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) চিলমারী উপজেলার মুদাফৎথানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ […]

নিম্নমানের ইট ব্যবহার, ক্ষোভে কাজ বন্ধ করলেন এলাকাবাসী

সেপ্টেম্বর 21, 2025

সাওরাত হোসেন সোহেল ।। চিলমারী চিলমারীতে সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান একের পর এক অনিয়মের আশ্রয় নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকায় ক্ষোভে কাজ আটকে দিয়েছেন এলাকাবাসী। তবে ইট সরিয়ে নেয়াসহ ভালো মানের ইট দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন এলজিইডি বিভাগ। এর আগে সেতু নির্মাণে ব্রিজের দুই পাশে সংযোগ (এপ্রোচ) হেরিং বোন (এইচবিবি) সড়ক নির্মাণে নিম্নমানের ইট […]

বিজ্ঞাপন

চিলমারীতে টি-বাঁধ ও ডানতীর রক্ষা প্রকল্প ভাঙনের মুখে

সেপ্টেম্বর 20, 2025

সাওরাত হোসেন সোহেল, চিলমারী আতঙ্ক আর হুমকি পিছু ছাড়ছে না চিলমারীর। হঠাৎই ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের মুখে কালিরকুড়া টি-বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্প ও কাঁচকোল এলাকার প্রায় ২ কি.মি. ওয়াপদা বাঁধ। পানি বাড়লেই আতঙ্ক বাড়ে। টি-বাঁধের দু’ধারে রক্ষা প্রকল্পের পিছিং সংযুক্ত না থাকায় ভাঙন আতঙ্ক বেড়েছে দ্বিগুণ। সঠিক সময় সঠিক পরিকল্পনা মোতাবেক কাজ করেন না […]

চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর 16, 2025

আলমগীর হোসাইন ।। চিলমারী চিলমারীতে উপজেলা প্রশাসনেরউদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ এর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল […]

শিক্ষক ছুটি নিলেন অসুস্থতার কারণে, কিন্তু দেখা গেল র‍্যালির সামনের সারিতে!

সেপ্টেম্বর 3, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলা পরিষদের সামনে বিএনপির কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে […]

কুড়িগ্রামে দীঘলকান্দি আবাসন প্রকল্পের ৩০ পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সেপ্টেম্বর 2, 2025

অনলাইন নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের খোর্দ্দ বাঁশপাতা এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত দীঘলকান্দি আবাসন প্রকল্পের ৩০ পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। স্থানীয়দের অভিযোগ, গত ২৭ আগস্ট নদী ভাঙনের অজুহাত দেখিয়ে স্থানীয় মাইদুলের নেতৃত্বে একদল ব্যক্তি ওই পরিবারের ঘরের চালের টিন, দরজা-জানালা ও লোহার এঙ্গেলসহ মূল্যবান সামগ্রী তুলে নিয়ে গেছে। ৫৫ বছর […]

কুড়িগ্রামের চিলমারীতে নদীতে মাছ ধরতে নেমে প্রাণ হারালেন যুবক

আগস্ট 31, 2025

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব ওই ইউনিয়নের সাতঘরি গ্রামের ছমছেল আলীর ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে বিপ্লব নদীতে ঝাঁকি জাল ফেলতে নামলে প্রবল স্রোতে ভেসে যান। […]

বিজ্ঞাপন

উলিপুর-চিলমারী রোডে ট্রাক্টর দুর্ঘটনা, আহত ১

আগস্ট 30, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের উলিপুর-চিলমারী সড়কের নুরপুর বামনপাড়ায় একটি ট্রাক্টর দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার সকালে এ ঘটনায় একজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সৌভাগ্যক্রমে ওই সময় রাস্তা ফাঁকা থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাক্টরে অতিরিক্ত মাল বোঝাই, বেপরোয়া গতি এবং অদক্ষ চালকের কারণে এ […]

যে রেলপথে ট্রেন চলে বাইসাইকেলের গতিতে

আগস্ট 27, 2025

আরিফুল ইসলাম রিগান রেললাইনে নেই পাথর। অর্ধপচা কাঠের স্লিপার দেবে আছে মাটির ভেতর। কোথাও কোথাও লাইনের মাঝে ঘাস। দুই লাইনের সংযোগস্থলে চারটির স্থলে দুটি করে নাট-বল্টু। এমন রেলপথে বাইসাইকেলের গতিতে চলছে ট্রেন। সবচেয়ে ধীরগতির ট্রেনটিতে ভ্রমণ করতে চাইলে স্টেশনে অপেক্ষার প্রয়োজন নেই। যাত্রাপথের কোনও একটি স্থানে রেলপথের কাছে দাঁড়িয়ে থাকলেই ট্রেনে ওঠা যায়। কুড়িগ্রামের উলিপুরের […]

চিলমারী নৌবন্দরে বয়া বাতি স্থাপনের আবেদন

আগস্ট 27, 2025

অনলাইন নিউজ ডেস্ক চিলমারী নৌবন্দর ও নিকটস্থ ঘাটগুলোতে যাত্রী ও পণ্যবাহী নৌযান নিরাপত্তার স্বার্থে বয়া বাতি (Buoy Light) স্থাপনের জন্য জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন। ড. মুজাহিদ জানান, চিলমারী নৌবন্দরের রমনা ঘাটসহ বিভিন্ন ঘাটে প্রতিনিয়ত নৌযান দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের বেলা ও কুয়াশার সময়ে […]