
নভেম্বর 21, 2025
মনোয়ার হোসেন লিটন ।। চিলমারী কুড়িগ্রামের চিলমারীতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা কৃষকদলের সদস্যসচিব আবু হানিফা সাদ্দাম (৩৩) ও স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যসহ তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ওই কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। চিলমারী মডেল থানার […]

নভেম্বর 20, 2025
আরিফুল ইসলাম রিগান ।। কুড়িগ্রাম কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর […]
বিজ্ঞাপন

নভেম্বর 12, 2025
মোঃ বুলবুল ইসলাম, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য […]

নভেম্বর 8, 2025
উপজেলা প্রতিনিধি, চিলমারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বাড়ির পাশে ডোবায় পড়ে ইয়াছিন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই এলাকার হোসেন মিয়ার ছেলে। রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, দুপুরে ইয়াছিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে […]

অক্টোবর 17, 2025
মমিনুল ইসলাম বাবু ।। চিলমারী কলেজের প্রশাসনিক ভবনের দোতলার একটি কক্ষের পর্দা সরালেই মনে হবে এটি যেন কোনো বসতবাড়ি। আসলে কক্ষটি সরকারি কলেজের প্রশাসনিক কাজের কক্ষ। সরকারি নির্দেশনা ও প্রশাসনিক নীতিমালা উপেক্ষা করে অধ্যক্ষ ওই কক্ষকে নিজের বাসস্থানে পরিণত করেছেন। কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী জানান, অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কলেজের প্রশাসনিক ভবনে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে […]

অক্টোবর 13, 2025
মোঃ বুলবুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানকে আটক করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিলমারীর থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ায় একটি মক্তবে আটকে রাখেন অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে। অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর […]

অক্টোবর 4, 2025
হুমায়ূন কবীর সূর্য ।। বিশেষ প্রতিনিধি প্রতারিত ষাটোর্ধ ছকিনা বেগম কেঁদে কেটে বললেন, বাবা মুই ভিক্ষা করি খাং। মাটি কাটার কাম করি সারা জীবনের জমা সাড়ে ৬লাখ টেকা সমিতিত থুছং। এলা শোনোং সমিতিত টেকা নাই। মুইতো এ্যালা পাগোল হয়া যাম! কথাগুলো বলে উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন তিনি। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ […]
বিজ্ঞাপন

অক্টোবর 3, 2025
ডেস্ক নিউজ চিলমারীতে শেকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক। এর আগে আকাশকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি নজরে আসে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিকের। এরপর তিনি আকাশের বাড়িতে ছুটে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম […]

অক্টোবর 1, 2025
ডেস্ক নিউজ শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক চিলমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্দিরগুলো কমিটির সঙে আলোচনা করেন এবং প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা দেন। মইনুল ইসলাম মানিক জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল।বাংলাদেশের সকল নাগরিকদের জন্য সমান ভাবে কাজ […]

সেপ্টেম্বর 27, 2025
নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা সংযোগকারী মওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর থেকেই চিলমারী এলাকায় মোটরসাইকেল চুরির প্রবণতা বেড়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় চিলমারী থানা পুলিশ […]