বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ক্যাটাগরি চিলমারী

গ্রীন ভয়েস চিলমারী সরকারি কলেজ শাখার আয়োজনে নবীন বরণ ও শীত উৎসব অনুষ্ঠিত

ডিসেম্বর 26, 2025

নিউজ ডেস্ক পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস–এর চিলমারী সরকারি কলেজ শাখার উদ্যোগে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও শীত উৎসব। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজ আন্দোলনের আদর্শে উজ্জীবিত করা। অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম […]

নিখোঁজের তিন দিন পর নদী থেকে সালমান শাহ’র লা*শ উদ্ধার

ডিসেম্বর 22, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের নিখোঁজ যুবক সালমান শাহর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিহত সালমান শাহ একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর আনুমানিক ১২টার দিকে সালমান শাহ ফলুয়ারচর এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যান […]

বিজ্ঞাপন

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা

ডিসেম্বর 19, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। অভিযুক্ত নেতার নাম আরাফাত হোসেন সোহাগ। তিনি চিলমারী উপজেলা ছাত্রলীগের […]

রাতের আঁধারে সরকারি সড়ক ও হাটের শেড দখল করে ঘর নির্মাণের অভিযোগ 

ডিসেম্বর 8, 2025

কবির চৌধুরী ।। চিলমারী চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর বাজারের পশ্চিম গলিতে রাতের আঁধারে সরকারি সড়ক ও হাটের শেড দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, কালাম নামের স্থানীয় এক বাসিন্দা প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে রাস্তা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করছেন। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত […]

চিলমারীতে ক্রীড়া আনন্দ উৎসব-২০২৫ অনুষ্ঠিত

ডিসেম্বর 2, 2025

মোঃ রফিকুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের অংশ গ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে […]

কুড়িগ্রামের একটি আসনে স্বস্তি, তিনটিতে অস্বস্তিতে বিএনপি

ডিসেম্বর 2, 2025

আরিফুল ইসলাম রিগান ।। কুড়িগ্রাম তফসিল ঘোষণার আগেই কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। প্রতিদিন ভোটারদের কাছে যাচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ নির্বাচনমুখী দলগুলো। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপিতে স্বস্তি থাকার কথা থাকলেও জামায়াতে ইসলামীসহ ‘আটদলীয় জোট’ এবং জাতীয় পার্টিকে (জাপা) নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছেন দলটির নেতাকর্মীরা। গত তিনটি সংসদ নির্বাচনে আসনগুলো […]

কুড়িগ্রাম চিলমারীতে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে’ “স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি” অনুষ্ঠিত

নভেম্বর 30, 2025

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে নভেম্বর) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও এলডিডিপি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে “সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত” সকল ছাত্র/ছাত্রী এবং […]

বিজ্ঞাপন

বিএনপির দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

নভেম্বর 28, 2025

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিএনপির দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরআগে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে […]

চিলমারীতে ব্যবসায়ীর দোকানে হামলা অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

নভেম্বর 28, 2025

সোহেল রানা ।। চিলমারী কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী সরদারপাড়া বাঁধ এলাকায় এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৪০) চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ অনুযায়ী, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বাঁধসংলগ্ন রাস্তায় মুদি, কাটা কাপড় ও স্যান্ডেলের দোকান পরিচালনা করে আসছেন। […]

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

নভেম্বর 22, 2025

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকল পদ ও দল থেকে বহিষ্কারের বিষয়টি […]