
নিউজ ডেস্ক
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস–এর চিলমারী সরকারি কলেজ শাখার উদ্যোগে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও শীত উৎসব।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজ আন্দোলনের আদর্শে উজ্জীবিত করা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকার এবং চিলমারী উপজেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত। এছাড়াও গ্রীন ভয়েস চিলমারী উপজেলা শাখা ও চিলমারী সরকারি কলেজ শাখার অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সচেতন ও সংগঠিত তরুণরাই পারে একটি পরিবেশবান্ধব ও টেকসই সমাজ গড়ে তুলতে।
অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা পরিবেশবান্ধব সমাজ গঠনে নিজেদের দায়িত্ব ও ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :