ডোবায় পড়ে শিশুর মৃত্যু


HK প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন /
ডোবায় পড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চিলমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বাড়ির পাশে ডোবায় পড়ে ইয়াছিন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন ওই এলাকার হোসেন মিয়ার ছেলে।

রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, দুপুরে ইয়াছিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে স্বজনদের অজান্তে সে বাড়ির পেছনের ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবায় ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) ইয়া‌ছিন আলী বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।