শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ফুলবাড়ীতে নিত্যপণ্যের দামে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

আগস্ট 8, 2026

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। বাজারে অধিকাংশ সবজির দাম তুলনামূলক বেশি থাকায় সীমিত আয়ের মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বালারহাট বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ টাকা […]

বেলেরতল-গোড়াই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আগস্ট 8, 2026

ফজলুল করিম ফরাজী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেলেরতল থেকে গোড়াই কল্যাণ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষায় কাদায় চলাচল অনুপযোগী আর শুষ্ক মৌসুমে ধুলোর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, বেলেরতল, গোড়াই […]

ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে

আগস্ট 7, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএও) মোঃ মোস্তাফিজুর রহমান ও তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মকবুল হোসেনের মেয়ে মোছাঃ স্বপ্না বেগমের বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় সাত লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত […]

কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়ায় মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আগস্ট 7, 2026

ডেস্ক নিউজ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর হাসপাতাল পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি এবং হাসপাতাল পাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তফা। পরে প্রতিবন্ধী […]

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অনুশ্রীর স্বপ্নপূরণ, উপহার পেল হারমোনিয়াম

আগস্ট 6, 2026

ডেস্ক নিউজ একটি ছোট্ট চিঠিই বদলে দিল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের জীবনের স্মরণীয় একটি দিন। প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা সেই চিঠির জবাবে সচিবালয়ে ডেকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, সংগীতচর্চার জন্য বহুদিনের কাঙ্ক্ষিত একটি হারমোনিয়ামও উপহার দেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান। […]

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আগস্ট 6, 2026

ডেস্ক নিউজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার উদ্যোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সদস্যরা ‘জুলাই ৩৬ লাল দল’ ও ‘জুলাই ৩৬ সবুজ দল’ নামে দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জুলাই ৩৬ লাল দল ৩-০ গোলের ব্যবধানে জুলাই ৩৬ সবুজ দলকে পরাজিত […]

ইয়াবাসহ আটক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

আগস্ট 5, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজারে ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আইয়ুব আলী (৫৭)। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। বুধবার (৫ আগস্ট) বিকেলে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক এ দণ্ডাদেশ প্রদান […]

ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

আগস্ট 5, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের’ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস (কাছারি মাঠ) প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জিরো পয়েন্টে […]

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগস্ট 5, 2026

ডেস্ক নিউজ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তিতে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে আলোচনা রাখেন […]

উলিপুরে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আগস্ট 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে ধর্ষণ মামলার আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সুধী সমাজের ব্যানারে বুড়া-বুড়ি ইউনিয়নে আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগীর স্বামী শ্যামলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার […]

Verified by MonsterInsights