বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার উদ্যোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচ।

ম্যাচে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সদস্যরা ‘জুলাই ৩৬ লাল দল’ ও ‘জুলাই ৩৬ সবুজ দল’ নামে দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জুলাই ৩৬ লাল দল ৩-০ গোলের ব্যবধানে জুলাই ৩৬ সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজ্ঞাপন

খেলা শুরুর পর থেকেই কুড়িগ্রামের জেলা প্রশাসক মিস্ অন্নপূর্ণা দেবনাথ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস্ অন্নপূর্ণা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বেবু, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি।

এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মরণ এবং তাদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]