বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

সিয়াম শাহরিয়ার সৃজন। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ডা. গোলাম আযম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা কে এম এম আবুল হাসান, নাগেশ্বরী থানা শাখার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ, আবরারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ২৪ জুলাই নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি ঐতিহ্যগতভাবে নাগেশ্বরীকে “দ্বিতীয় চরমোনাই” হিসেবে পরিচিত হওয়ার কারণ উল্লেখ করেন এবং দেশের চলমান রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]